30/08/2026 : 12:37 PM
আমার বাংলা

তৃণমূল বিধায়ক নীহার রঞ্জন ঘোষের ওপর হামলা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৬ ফেব্রুয়ারি ২০২১:



তৃণমূল নেতা তথা ইংরেজবাজারের বিধায়ক নীহার রঞ্জন ঘোষের ওপর হামলা। ঘরে ঢুকে ভাঙচুর। হামলার অভিযোগ মালদার তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও তাঁর অনুগামী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের বিরুদ্ধে। কয়েকশো যুবক হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। র‍্যাফ। তীব্র উত্তেজনা মালদা শহরে।


নীহার রঞ্জন ঘোষের ঘরে ঢুকে হামলা চালিয়ে ভাংচুর চলে। ভাঙচুর করা হয় বাড়ির সামনে রাখা গাড়ি,বাইক। ভাংচুর হয় অফিস ঘরে। অসংখ্য ইঁট পাথর ছোঁড়া হয়। কোনক্রমে বড় আঘাত থেকে বাঁচেন নীহার রঞ্জন ঘোষ। কিছু দিন আগেই তাঁর বাবা মারা গেছেন ফলে শোকাচ্ছন্ন বাড়ির পরিবেশ এরমধ্যেই এমন হামলা। অন্যদিকে এই ঘটনার দায় এড়িয়েছেন যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস।

Related posts

পূর্বস্থলী কাষ্ঠশালী গ্রামে করোনা সচেতনতায় মাঠে নামলেন প্রশাসন

E Zero Point

জেনে নিন মেমারি ১ পঞ্চায়েতের আমাদপুর অঞ্চলের বিস্তারিত ফলাফল

E Zero Point

পূর্বস্থলী বিডিও অফিসে সিপিআইএমের জমায়েত ও স্মারকলিপি

E Zero Point

মতামত দিন