13/07/2026 : 4:26 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

কাপড়ের দোকানের কর্মচারীর ছিন্নভিন্ন দেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৯ মার্চ ২০২১:


কাপড়ের দোকানের কর্মচারীর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হলো পুরাতন মালদার একটি এলাকার রেল লাইনের ধার থেকে। বুধবার সকালে কাজে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরে নি ওই ব্যক্তি। এরপরই বৃহস্পতিবার সকালেই পুরাতন মালদা থানার মহানন্দা রেল ব্রিজের ধারে ছিন্নভিন্ন অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ । মৃতের সাথে থাকা সাইকেল এবং খাবারের টিফিন বাক্স দুমড়েমুচড়ে ছিল। সেটিও উদ্ধার করেছে রেল পুলিশ। তবে এই ঘটনায় মৃতের পরিবার খুনের অভিযোগ তুলেছেন। কারা এই ঘটনার পিছনে জড়িত সেব্যাপারেও তদন্তের দাবি তুলেছে মৃতের পরিবার ।

কাপড়ের দোকানের কর্মচারীকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলেও দাবি প্রতিবেশীদের। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি এবং পুরাতন মালদা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মানস সরকার (৩২)। তার বাড়ি পুরাতন মালদা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায়। মালদা শহরের নেতাজি পুরো মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন মানসবাবু । পরিবারে তার স্ত্রী তিথি সরকারসহ দুই নাবালক ছেলে মেয়ে রয়েছে।

Related posts

বর্জ্য পদার্থ প্লাস্টিক দ্বারা রাস্তা নির্মাণ বোহারে

E Zero Point

মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশন

E Zero Point

প্রথমে খুন তার পর যৌন নির্যাতন, কালনার কুখ্যাত চেনকিলারের ফাঁসির সাজা শোনাল আদালত

E Zero Point

মতামত দিন