28/02/2026 : 1:37 AM
আমার বাংলাউত্তর দিনাজপুরউত্তর বঙ্গ

তৃণমূল কংগ্রেস টোটো ইউনিয়ানের উদ্যোগে প্রচার মিছিল

জিরো পয়েন্ট নিউজ – মুতাহার কামাল, উত্তর দিনাজপুর, ২৪ মার্চ ২০২১:


চোপড়াতে তৃণমূল কংগ্রেস টোটো ইউনিয়ানের উদ্যোগে একটি মিছিল করা হল মঙ্গলবার। চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস টোটো ইউনিয়ান কমিটির পক্ষ থেকে এই মিছিলটি করা হয় । মিছিলটি শুরু হয় কালাগছ থেকে শেষ হয় সদর চোপড়া তৃণমূল কার্যালয়ে । এই মিছিলে অংশগ্রহণ করেন প্রায় দেড়শতাধিক টোটো ।

তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমানের সমর্থনে প্রচার মিছিল করা হয় বলে জানাযায় । বক্স বাজিয়ে খেলা হবে গানের তালে টোটো চালকরা মিছিল করেন । মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, শ্রমিক নেতা কালু সিংহ, প্রাক্তন প্রধান মোহাম্মদ হানিফ, যুবনেতা হাসান কামাল রানা, ছাত্রনেতা ফতেবুল রহমান সহ আরো অনেকে ।

Related posts

তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর প্রতিবাদ সভা মেমারিতে

E Zero Point

ছেলের জন্মদিনে দুস্থদের পাশে সরকারি অফিসার

E Zero Point

উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল করল রাজ্য সরকার

E Zero Point

মতামত দিন