26/02/2026 : 9:22 AM
আমার বাংলাউত্তর দিনাজপুরউত্তর বঙ্গ

বিজেপি প্রার্থী শাহিন আক্তারের উপস্থিতিতে কর্মীসভা

জিরো পয়েন্ট নিউজ – মুতাহার কামাল, উত্তর দিনাজপুর, ২৪ মার্চ ২০২১:


চোপড়া বিধানসভার বিজেপির চার মন্ডলের সভাপতি এবং একাধিক উচ্চপদস্থ নেতাদের নিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র দাখিল এবং নির্বাচনী রণকৌশল তৈরি করতে একটি কর্মীসভার আয়োজন করা হয় চোপরা ফুটবল ময়দানে। মঙ্গলবার বিকেলে এই কর্মীসভায় উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে আশা অশোক রায়, বিজেপি প্রার্থী শাহিন আক্তার, প্রাক্তন বিজেপি প্রার্থী শাজন রাম সিংহ সহ চার মন্ডলের সভাপতিগণ।

এদিনের এই কর্মীসভায় ২০২১ এর বিধানসভায় মনোনয়নপত্র দাখিল করা থেকে নির্বাচনী রণকৌশল তৈরি করা এবং কিভাবে এই বিধানসভাতে প্রচারকার্য চালানো হবে বা কোন কোন জায়গায় বড় ধরনের জনসভা করা হবে তৎসহ আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়। অশোক রায় বলেন বিজেপিতে যোগদান করার পর আজ এই প্রথম চোপড়া বিজেপির কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মী সভায় অংশগ্রহণ করি। আমি খুবই আনন্দিত যে আজ এই সভায় অংশগ্রহণ করতে এসে প্রচুর বিজেপি কর্মী আমাকে সাদর অভ্যর্থনা জানায়। আমিও চেষ্টা করব চোপড়া বিধানসভাতে বিজেপিকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা করে যাব।

বিজেপি প্রার্থী শাহিন আক্তার বলেন আমরা শহীদ অরেন সিংহের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে প্রচার পর্ব শুরু করেছি এবং বিভিন্ন এলাকায় জনসংযোগের মাধ্যমে মানুষকে একত্রিত করার চেষ্টা করছি। আজকে চোপরা ফুটবল ময়দানে সমস্ত বিজেপি নেতাদের নিয়ে নির্বাচনী রণকৌশল তৈরি করা হয়। সেই কৌশল অনুযায়ী আগামীকাল থেকে দুরন্ত গতিতে প্রচার পর্ব চলবে।

Related posts

মুখে মাস্ক নেই, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানঃ পল্লিমঙ্গলের অভিনব উদ্যোগ

E Zero Point

লটারিতে টাকাঃ খুশিতে বন্ধুদের নিয়ে মদ্যপান, বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা মৃত যুবকের

E Zero Point

লক্ষীপুজোয় সরকারী সাহায্যের আবেদন

E Zero Point

মতামত দিন