27/08/2026 : 1:14 AM
আমার বাংলাউত্তর দিনাজপুর

দাগী অপরাধী মাফিয়া তোলাবাজদের একটিও ভোট দেবেন নাঃ সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক

জিরো পয়েন্ট নিউজ – মুতাহার কামাল, উত্তর দিনাজপুর, ২৪ মার্চ ২০২১:


চোপড়ার সাধারণ মানুষ আগামী পাঁচ বছর কেমন থাকবেন সেটা ঠিক হবে এই এক মাসে, তাই চোপড়ার মানুষ এই নির্বাচনের দাগী অপরাধী মাফিয়া তোলাবাজদের একটিও ভোট দেবেন না”
– শুধুমাত্র এই বক্তব্যকে সামনে নিয়েই চোপড়ার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক চোপড়া বিধানসভা এলাকার গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত এলাকায় পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন।

তারই সূত্র ধরে মঙ্গলবার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের ১৪ নাম্বার পঞ্চায়েত সমিতি এলাকায় একের পর এক গ্রামে তিনি প্রচার কর্মসূচী করলেন, এরই ফাঁকে সোনাপুরে একটি কর্মী সভা সারলেন। সেখানেই থেমে না থেকে সন্ধ্যেবেলা আবার দাসপাড়া অঞ্চলের ধন্দেগছ এলাকায় আবারো কর্মীসভা।
রাতের বেলাতেও ধন্দেগছের মতো এক প্রত্যন্ত এলাকায় এত জনসমাবেশ দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চোপড়ার জোট কর্মীরা।


সারাদিনের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে আনোয়ারুল সাহেব জানান বিগত বেশ কয়েকদিন ধরে তার দলের পাশাপাশি কংগ্রেস আইএসএস কর্মী-সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো, বিশ্বাসঘাতক কে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য চোপড়া বিধানসভা এলাকার কংগ্রেস কর্মীরা এখন বদ্ধপরিকর।

Related posts

সাঁওতাল সম্প্রদায়ের নিজেদের অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে জনসভা

E Zero Point

বর্ধমানে বিজেপির পাল্টা রোড শো তৃণমূল যুব কংগ্রেসেরঃ সোহম চক্রবর্তীর রোড শো কার্যত জনসমুদ্র

E Zero Point

স্বাধীনতা দিবসে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা মেমারিতে

E Zero Point

মতামত দিন