31/08/2026 : 10:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ভোটের মুখে ১১ কুইন্টাল বাজি উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৮ মার্চ ২০২১:


ভোটের আগে প্রায় ১১কুইন্টাল, বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার করে মেমারি থানার পুলিশ। উদ্ধার হওয়া মশলার মধ্যে রয়েছে, অ্যলুমিনিয়াম ডাষ্ট, আইরোন ডাষ্ট গান পাউডার সহ অন্যান্য সামগ্রী।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক হার্ডওয়ার দোকানের এক ব্যবসায়ী কে। ধৃত ঐ ব্যবসায়ীর নাম প্রবীর পাঁজা, বাড়ি মেমারি থানার গ্রামদেবীপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর ধৃত ঐ ব্যবসায়ীর বৈধ লাইসেন্স থাকলেও তা নির্দিষ্ট পরিমাণের অনেক বেশি ছিলো।

অপর দিকে দেবীপুরের ই একটি পুরানো বাজী তৈরির কারখানায় হানা দিয়ে উদ্ধার করে বেশ কিছু শব্দ বাজী। গত ১২ মার্চ মেমারীর তাঁতারপুর এলাকা থেকেও উদ্ধার হয় প্রায় ১০ কেজি বোমা তৈরীর মশলা। এর ঠিক ১৫ দিনের মধ্যে আবার ও মশলা উদ্ধার হওয়ার কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে মেমারিতে। যদিও মেমারি পুলিশের তৎপড়তায় আটক করা হয়েছে বাজি উদ্ধার করা হয়েছে।

Related posts

বকচরায় বামপন্থী ছাত্র যুবদের রক্তদান শিবির

E Zero Point

পঞ্চম পর্বের পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি পদ্মশিবিরের

E Zero Point

দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে দলে ফেরানো যাবেনা এই দাবিতে বর্ধমানে বিক্ষোভ অব্যাহত

E Zero Point

মতামত দিন