30/08/2026 : 8:23 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ভোট আপডেটঃ মেমারিতে দুপুর ৩-১৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৬.০৪ শতাংশ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৭ এপ্রিল ২০২১:


প্রচন্ড গরম কে উপেক্ষা করে মেমারি বিধানসভা বিভিন্ন এলকায় মানুষ স্বতঃস্ফুর্তভাবে ভোট দান করছেন। কমিশনসূত্রে জানা যায় মেমারিতে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬৩.০৯ শতাংশ ।

মেমারি বিধানসভার বেশিরভাগ বুথে মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী থেকে ভোট কর্মী সকলের বন্ধুত্ব পূর্ণ সহযোগিতায় ভোট হচ্ছে করোনা বিধি মেনেই।

সকালের দিকে মেমারি পৌর এলাকার কিছু বুথে, দেবীপুর অঞ্চলের কয়েকটি বুথে মেশিনের কিছু সমস্যার জন্য দেরীতে ভোট শুরু হয়।

আমাদপুর অঞ্চলের আকালিয়া চন্ডীপুর প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি প্রার্থীর অভিযোগ ছিল তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে মোহনপুর-নওহাটী, রসুলপুর, উলাড়া, পুণ্যগ্রাম জুনিয়র হাই স্কুলের বুথে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

দলুইবাজার, পাল্লারোড, চাচাঁই, দেহুরা, কেন্না, মহেশডাঙ্গা ক্যাম্প বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ ভোটের খবর পাওয়া যাচ্ছে।

বিশেষ সূত্রে জানাযায় কৃষ্ণপুর গ্রামের ২৪৩ নং বুথের চম্পা মালিক ভোট দিতে গিয়ে দেখে তার ভোটটি কেউ দিয়ে দিয়েছে। তিনি আধিকারিককে অভিযোগ জানিয়েছেন। পরে জানা যায় এজেন্ট ভুলবশতঃ দাগ টেনে দিয়েছিল।

অন্যদিকে পাল্লারোড প্রাথমিক বিদ্যালয়ে ১৭৫ নং বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে গেছে। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Related posts

অর্থের কারণে গৃহবধূকে মারধর করার অভিযোগ

E Zero Point

অবশেষে বিচারব্যবস্থাকে স্বাভাবিক করার আমাদের আবেদন মানা হলঃ পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ

E Zero Point

মেমারিতে বেআইনি মদ উদ্ধার, গ্রেপ্তার ২

E Zero Point

মতামত দিন