27/08/2026 : 1:46 PM
আমার বাংলা

বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি…..!!

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০২১:


দীর্ঘদিন ধরে খোঁজা সেই প্রশ্নের উত্তর হয়ত সেদিন পেয়েছিল দেশবাসী। বিচারপতি মনোজ মুখার্জি খুলে দিয়েছিলেন নেতাজি রহস্যের একটা নতুন দিশা। আজ চলে গেলেন মানুষটি। বয়স হয়েছিল ৮৭। অনেক রহস্যই অজানা রয়ে গেল। তাইওয়ান সরকারের তথ্য তুলে ধরে বলেছিলেন নেতাজি ১৯৪৫ এর পরও বেঁচে ছিলেন। নেতাজি রাশিয়া চলে গিয়েছিলেন । তৎকালীন ভারত সরকার সেই তথ্য যদিও মেনে নেয়নি কিন্তু তারপর কোনও নতুন দিশাও দেখাতে পারেনি সরকার। দেশ কিন্তু বিশ্বাস করেছিল বিচারপতি মুখার্জিকে। একটা সময়ের পর তিনি আড়ালে চলে যান। কিছুটা অভিমানেই। ‘গুমানমী’ প্রসঙ্গে তাঁর সেই বক্তব্যও আজও এক রহস্য। তিনি কেন বলেছিলেন গুমনামী বাবাই নেতাজি তাঁর দৃঢ় বিশ্বাস। এসব প্রশ্নরই যখন উত্তর খুঁজছিলাম তখন কোভিড চলে এল। আর আজ মানুষটাই চলে গেলেন।

Related posts

করোনার বিক্ষিপ্ত গোষ্ঠী সংক্রমণ শুরু, সপ্তাহে দু’ দিন করে রাজ‍্যে সম্পূর্ণ লকডাউন

E Zero Point

বর্ধমানে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির

E Zero Point

২০২০ তে আরাধনা ২০২১ তে উন্মাদনা

E Zero Point

মতামত দিন