28/08/2026 : 7:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

সেফ হোম পরিদর্শনে রায়না বিডিও ও বিধায়িকা

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, রায়না, ২১ মে ২০২১:


রাজ্য সরকারের পক্ষ থেকে এবার করোনা চিকিৎসায় গ্রামীণ চিকিৎসকদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হল। করোনার দ্বিতীয় ঢেউ শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। ফলস্বরূপ চিন্তিত স্বাস্থ্য দপ্তর। গ্রাম্য ডাক্তার দের সঠিক প্রশিক্ষণ দিতে উদ্যোগ গ্রহণ করেছে রায়না বিপিএইচসি। একসঙ্গে হাসপাতালের কাছাকাছি জায়গায় এবং রায়না গার্লস স্কুলে সেফ হোম চালু করা হবে বলে জানান রায়না বিধায়িকা শম্পা ধারা ।

ওই এলাকায় আক্রান্তের সংখ্যা যেহেতু কম তাই প্রাথমিকভাবে কুড়িটি দিয়ে শুরু হবে সেফ হোম। প্রত্যন্ত গ্রামের কোনও মানুষ করোনায় আক্রান্ত হলে শহরের হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আসা যাওয়া করতে সমস্যার মুখোমুখি হতে হয় তাদের ।

তাই গ্রাম্য এলাকার করোনা আক্রান্ত বাসিন্দাদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে গ্রামীণ চিকিৎসকদের কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তারই প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে এদিন সেফ হোম গুলো পরিদর্শন করলেন বিডিও লোকনাথ সরকার, বিধায়িকা শম্পা ধারা, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত , বি এম ও এইচ তুষার কান্তি বিশ্বাস ও রায়না গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার নন্দী

Related posts

ছেলের জন্মদিনে দুস্থদের পাশে সরকারি অফিসার

E Zero Point

বর্ধমান রেল স্টেশনে ভেঙে পড়লো ১৮৯০ সালের জলের ট্যাঙ্কের একাংশ, মৃত ৩

E Zero Point

পার্টি নেতৃত্ব ও কর্মীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে মেমারিতে বিক্ষোভ মিছিল

E Zero Point

মতামত দিন