28/08/2026 : 7:05 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

বিধায়কের নির্দেশে বিপন্ন মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মন্তেশ্বর,  ৭ জুলাই ২০২১:


কিছুদিন হয়ে গেল রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ধ্বংসাত্মক ঝড় ইয়াস। অনেক অতিক্রান্ত হওয়ার পরও তার ক্ষত এখনো বর্তমান। বহু মানুষ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বহু স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সাধ্যমতো ত্রাণ পাঠিয়েছে এবং এখনো পাঠিয়ে যাচ্ছো বিধ্বস্ত এলাকাগুলিতে। এবার ইয়াস ঘূর্ণিঝড়ের বিপন্ন মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা উদ্দেশ্যে রওনা হলেন বর্ধমান জেলা জমিয়ত উলাম হিন্দ।


পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের স্বনামধন্য সভাপতি জনাব মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের নির্দেশে এবং বর্ধমান জেলা জমিয়ত উলাম হিন্দির ব্যবস্থাপনায় ইয়াস ঘূর্ণিঝড়ের বিপন্ন মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে দক্ষিণ ২৩ পরগনা দিকে রওনা হলেন, মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে।

এই ত্রাণ সামগ্রী মধ্যে আছে চাল, তিরপল, আমুল দুধ, বিস্কুট, মশারি ও বস্ত্র। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার জমিয়াতের সভাপতি পীর মাওলানা ইমদাদুল্লাহ চৌধুরী সাহেব, বর্ধমান শহর জমিয়াতের সম্পাদক মাওলানা মহাসিন সাহেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related posts

বিবাহ বার্ষিকীতে “মানবতার আহার” মেমারিতে

E Zero Point

খুনের মামলায় বিজেপি নেতার ফাঁসির দাবিতে বনগাঁ কোর্টে বিক্ষোভ

E Zero Point

কাঠিয়াবাবা নিম্বার্ক আশ্রমের কম্বল বিতরণ মেমারিতে

E Zero Point

মতামত দিন