27/08/2026 : 1:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে ৫০০ জন আশাকর্মীর বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, জামালপুর, ২৮ জুলাই ২০২১:


করোনার বিরুদ্ধে সামনের সারি থেকে যুদ্ধে সামিল হয়েছিল পশ্চিমবঙ্গের আশাকর্মীরা।
করোনা আবহে দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাঁরা সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে এসেছে।
বর্তমানে এই আশাকর্মীরা একগুচ্ছো নতুন দাবি নিয়ে সরব হয়েছে তাঁরা।
আশাকর্মীদের ফরম্যাট বাতিল করে স্থায়ী স্বাস্থ্যকর্মীর মর্যাদা, নির্দিষ্ট কাজের সময় সীমা, ন্যূনতম বেতন ২১০০০টাকা, কোভিড কাজে নিযুক্ত আশা কর্মীদের মাসে অতিরিক্ত ১৫০০০টাকা দেওয়া, কর্মক্ষেত্রে মর্যাদা প্রদান ও নিরাপত্তাসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিকের কাছে বিক্ষোভ কর্মসূচি এবং স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটি।
প্রায় ৫০০ জন আশাকর্মী সহ এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, হিমকনা চক্রবর্তী, আশুরা বিবি, মনিকা বোস প্রমুখরা।
এখন দেখার বিষয় আশাকর্মী দের এই দাবি সফলতার দোরগোড়ায় পৌঁছায় কিনা।

Related posts

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচী

E Zero Point

শেষ মুহুর্তে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা

E Zero Point

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন