15/07/2026 : 1:07 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানশক্তিগড়

পূর্ব বর্ধমানের গাংপুরে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – অর্ঘ্য ব্যানার্জি, শক্তিগড়, ২৯ অগাষ্ট ২০২১:


যে কোনও দানই মহৎ কাজ, অন্নহীনে অন্নদান, গৃহহীনকে আশ্রয়দান, তৃষ্ণার্তকে জল দান, সবই পুণ্যের কাজ । কিন্তু মুমূর্ষুকে রক্তদান — এর চাইতে বড় কর্ম এবং ধর্ম আর কিছু নেই । তাই রক্তদানের আরেক নাম জীবনদান । বর্তমানে প্রয়োজনের তুলনায় রক্তের পরিমাণ খুব অল্প । তাই বর্তমান পরিস্থিতিতে রক্তর ঘাটতি কিছুটা পূরণ করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ক্লাব এগিয়ে এসেছে এই মুহূর্তে।

রবিবার পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের গাংপুর সংলগ্ন জোতরাম ফ্রেন্ডস ক্লাবের পরিচালনা ও বর্ধমান ফুডিস ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগ্রহ রক্ত বামচাঁদাই ক্যামরী হাসপাতালের হাতে এই রক্ত তারা তুলে দেওয়া হয়। তাদের এই এই উদ্যোগে খুশি সকলে। এদিনের দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা।

 

Related posts

বিজেপি ও তৃণমূল সরকারের মানুষ মারার নীতির প্রতিবাদে রসুলপুরে বামেদের জনসভা

E Zero Point

মঙ্গলকোটে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস

E Zero Point

বড়শুল কিশোর সংঘের মানবিক উদ্যোগ

E Zero Point

মতামত দিন