28/08/2026 : 10:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জমি কেনাবেচার নাম করে প্রতারণাঃ মেমারি থেকে গ্রেপ্তার এক ব্যক্তি

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১ ডিসেম্বর ২০২১:


হুগলির পান্ডুয়া এলাকার বাসিন্দা আমানত আলি মধ্যপ্রদেশে জমি কেনাবেচার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা করে ও জালিয়াতি করে গা ঢাকা দিয়েছিল। মধ্যপ্রদেশ থানার পুলিশ দীর্ঘ তদন্তের পর যখন জানতে পারে মেমারিতে কোন এক জায়গায় আমানত আলি গা ঢাকা দিয়েছে, তারপরই মেমারি থানার পুলিশের সহযোগিতায় ঐ ব্যক্তি ধরা পড়ে।

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে মেমারির আত্মীয়র বাড়ি থেকে আমানত আলিকে  গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয় এমপি থানার পুলিশ ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য।


Related posts

মন্তেশ্বরে বাঁকা নদীতে মৃতদেহ উদ্ধার

E Zero Point

বিনামূল্যে কমিউনিটি কিচেন শক্তিগড়ে

E Zero Point

জন্মাষ্টমী পুণ্য লগ্নে মায়ের পুজো পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন