13/07/2026 : 6:05 AM
আমার বাংলা

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল লটারী কেটে কোটিপতি!!!

জিরো পয়েন্ট নিউজ১৭ জানুয়ারি ২০২২:


সোমবার দুপুরে প্রকাশিত হয়েছে ডিয়ার লটারির ফলাফল। সেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল জিতেছেন ১ কোটি টাকা। অন্তত লটারির ওয়েবসাইটে অন্তত সেটাই দেখা যাচ্ছে। নাম তো বটেই মিলে যাচ্ছে ছবিও। সাধারণ মানুষ য়াঁরা লটারি কাটেন তারা এই অফিসাইল ওয়েবসাইটের উপরেই নির্ভর করে থাকেন। ফলে অনুব্রত মণ্ডল লটারি পেয়েছেন এমন খবরে শোরগোল শুরু হয়ে যায়।

এখন সত্যিই কি লটারিতে ওই বিপুল টাকা পেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেস্টবাবু? এনিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও ঘনিষ্ঠ মহলে লটারি পাওয়ার কথা অস্বীকার করেছেন অনুব্রত মণ্ডল। প্রশ্ন হল, তিনি যদি অস্বীকার করে থাকেন তাহলে এই ধরনের তাঁর ছবি ও নাম দিয়ে কীভাবে ফল প্রকাশ হল তা নিয়ে কোনও পদক্ষেপ তৃণমূল নেতা নেন কিনা সেটাই দেখার।

 

Related posts

পশ্চিম বর্ধমানে সোমবার থেকে বাস চলবে

E Zero Point

‘আইনী সংবাদদাতা’ কলকাতায় সম্মানিত

E Zero Point

এমপিএলঃ ক্রিকেট লাভারস ভাটপাড়া, সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমী সেমিফাইনালে

E Zero Point

মতামত দিন