13/07/2026 : 10:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অবৈধ মাটি কাটার অভিযোগে মেমারিতে গ্রেফতার ৫

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৪ জানুয়ারি ২০২২:


মেমারি থানার ২নম্বর জাতীয় সড়কের পাশে বাঁকা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মেমারি থানার পুলিশ, শনিবার পালসিট থেকে গ্রেপ্তার করেছে ৫ ব্যক্তিকে। একই সাথে ৬ টি ট্রাক্টর ও ১টি জেসিবি মেশিন আটক করা হয়েছে। দু নম্বর জাতীয় সড়কের পাশে প্রকাশ্যে এভাবে মাটিকাটায় মেমারি থানার পালসিট ফাঁড়ির পুলিশের সন্দেহ হলে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে।

যদিও মাটি কাটার বৈধ কোনো অনুমতি পত্র তারা দেখাতে পারেনি। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম তাপস ঘোষ (নবখন্ড গলসী), অজয় টুডু(পালসিট), সেখ মজু বাড়ি(আমড়া), নরেশ সেন(বেলনা তাঁতখন্ড), বিকাশ পাকড়ে(আমড়া) ধৃতদের আজ বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়েছে।

Related posts

দামোদর বাঁধ সংলগ্ন পলি মাটি এলাকায় আলু চাষই ভরসা চাষীদের

E Zero Point

বৈদ্যুতিক চুল্লি বিপত্তি কালনায়, শহর জুড়ে চাঞ্চল্য

E Zero Point

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গুসকরায় রক্তদাতাদের ভিড়

E Zero Point

মতামত দিন