30/08/2026 : 9:59 PM
আমার দেশআমার বাংলা

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২৯ কোটি টাকা ও ৫ কেজি সোনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৮  জুলাই ২০২২:


অবশেষে গণনা শেষ। বৃহস্পতিবার ভোরে ইডি কর্তারা বেলঘরিয়ায় তৃণমূল শাসিত রাজ্যের বর্তমান শিল্প মন্ত্রী ও প্রাক্তণ শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন। সংবাদসূত্রে জানা যাচ্ছে সেখান থেকে তারা ১০ টি ট্রাঙ্ক ভর্তি করে প্রায় ২৯ কোটি টাকা নগদ নিয়ে চলে যায় ইডি আধিকারিকরা।যদিও ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন অফিশিয়াল বিবৃতি পাওয়া যায়নি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই তা জানা যাবে।

বুধবার বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার এই ফ্ল্যাটের ইন্টারলক ভেঙে ভেতরে ঢোকেন ইডি আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে খবর, এই বন্ধ ফ্ল্যাটের মধ্যেকার ঘরেই মজুদ ছিল রাশি রাশি টাকা। সঙ্গে প্রচুর সোনা। টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে মেশিন আনান ইডির আধিকারিকরা। জানা গেছে, ৪টি জাম্বো মেশিন আনা হয়। সঙ্গে আরও পাঁচটি ছোট মেশিন। তাতেই শুরু হয় নোট গণনা।

বর্তমানে তৃণমূলের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জী ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন ইডি হেফাজতে। জানা যায় আদালতের তরফে তাঁদের ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন ৫০০ দিনে পড়ল। কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে কেটে গেল যন্ত্রনার ৫০০ দিন। বার বার মুখ্যমন্ত্রী মমত ব্যানার্জী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এখন ইডি প্রতি তারা আস্থা রাখছেন বলে জানা যাচ্ছে।

Related posts

বর্ধমানে ফের টাকার লোভে যাত্রী তুললো সরকারি অ্যাম্বুলেন্স চালক

E Zero Point

লোকসভা ভোটের প্রাক্কালে দীর্ঘদিনের দাবি পূরণ

E Zero Point

একাডেমিতে চলছে মাইকেল বোসের একক চিত্র প্রদর্শনী

E Zero Point

মতামত দিন