15/07/2026 : 9:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রতিবেশীর সঙ্গে মারামারি, পিতা-পুত্র গ্রেপ্তার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৭ ডিসেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের কালশি এলাকায়, পূর্ব রাগবশত প্রতিবেশীর সঙ্গে মারামারি করার অভিযোগে গ্রেপ্তার বাবা ও ছেলে মঙ্গলবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত বাবার নাম কার্তিক মালাকার ও ছেলের নাম সমর মালাকার।

২৬ ডিসেম্বর মেমারি থানায় সমর মালাকার ও কার্তিক মালাকারের নামে প্রতিবেশীরা হুমকি ও মারামারির অভিযোগ করে। মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে, সমর মালাকার ও কার্তিক মালাকারকে গ্রেফতার করে এবং মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ।

Related posts

সিদ্দিকুল্লাহের প্রত্যাবর্তনে আর বিজেপির বাড়বাড়ন্তে দুশ্চিন্তায় জোড়াফুলের একাংশ

E Zero Point

মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে পূর্বস্থলীতে তৃণমূলের প্রতিবাদ সভা

E Zero Point

বৃষ্টির জলে বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন, নাদনঘাটে পথ অবরোধ

E Zero Point

মতামত দিন