26/08/2026 : 9:28 PM
আমার বাংলা

অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের চাটাই বৈঠক

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ২৬ ডিসেম্বর ২০২২:


দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো মাহাত্তুবাপুর গ্রামে চাটাই বৈঠক।উপস্থিত মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুবো ভট্টাচার্য, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনসাস্থ্যের কর্মদক্ষ মেহেবুব চৌধুরী, মঙ্গলকোট ব্লক আই,এন,টি,টি,ইউ,সির সভাপতি লাল্টু শেখ মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার।

বিধায়ক অপূর্ব চৌধুরী জানান যে, দলীয় নেত্রী নির্দেশে আজ চাটাই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
মূল লক্ষ্য সামনেই পঞ্চায়েত ভোট তাই গ্রামে গ্রামে মানুষদের সুবিধার কথা, অসুবিধার কথা শোনার জন্যই এই বৈঠক।
আমরা নেত্রীর কথামত সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।
আজ কয়েক হাজার মানুষ এই চাটাই বৈঠকে উপস্থিত ছিলেন।

মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার জানান যে, ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে ও মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই বৈঠক হলো।
এলাকার বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এসেছিলেন এই চাটাই বৈঠকে। তাদেরকে বিধায়ক নির্দেশ দিলেন যে পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

Related posts

মেমারিতে বেকার যুবকদের চাকরির দাবি

E Zero Point

অসহায় মানুষের পাশে মেমারি সম্প্রীতি ঐক্য

E Zero Point

গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী

E Zero Point

মতামত দিন