15/07/2026 : 6:23 PM
আমার বাংলা

অসহায় মানুষের পাশে মেমারি সম্প্রীতি ঐক্য

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১ মার্চ ২০২৫ :


দান একটি মহৎ কাজ। দানের ব্যাপারে সব ধর্মে উল্লেখ আছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ  বলেছেন, ‘প্রত্যেকের উপর তার প্রতিবেশীর হক রয়েছে’। যেমন-ধনীর উপর গরীবের হক, প্রতিবেশী অসুস্থ হলে দেখতে যাওয়া, ইত্যাদি। মানুষের কল্যাণে নিজের অর্থ-সম্পদ ব্যয় বা প্রদান করাকে দান বলা হয়। ভূপেন হাজারীকার সেই বিখ্যাত গানের সুরে বলতে হয় ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?

আর সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা। পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের অন্তর্গত চন্দ্রখালি ও ডাঙ্গাপাড়ার মাঝখানে বাজেনওহাটি গ্রামে একজন অসহায় ব্যক্তি ফজর আলী দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছেন। অসুস্থ হওয়ার আগে ৪০ বছর ধরে একটি মসজিদে মুয়াজ্জিনের কাজ করছিলেন তিনি। অসহায় অসুস্থ  ফজর আলীর সংসারে স্ত্রী ও এক বিধবা মেয়ের সংসার।

এদিন মেমারি সম্প্রীতির ঐক্যের সদস্যরা মাসিক খাদ্যসামগ্রী, সংসার চালানোর জন্য যৎসামান্য সাধ্যমত অর্থ প্রদান করে তাঁর বাড়ি গিয়ে। এর পূর্বেও একই ভাবে ডাঙ্গাপাড়ার মাঝিপাড়ায় এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছে সম্প্রীতি ঐক্যের সদস্যরা।

সভাপতি সেখ আসরাফুল ইসলাম বলেন, মানুষ হিসাবে জন্মেছি আমরা, তাই মানুষের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্যবোধ থেকে সম্প্রীতি ঐক্যের সকল সদস্যরা একসাথে অসহায় মানুষ দেখলেই ছুটে যায়। আমাদের সাধ্যমত সাহায্য করি।

 

Related posts

ইহলোক ত‍্যাগ করলেন প্রবীণ সাংবাদিক আসগর আলি

E Zero Point

বিজেপির সেবা সপ্তাহ উদযাপন পূর্বস্থলীতে

E Zero Point

পথ দুর্ঘটনায় আহত বালিকা বধূ আদ্রিজা

E Zero Point

মতামত দিন