27/08/2026 : 12:52 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ শ্রীরামকৃষ্ণ – তম্ময় কবিরাজ

ক্রিয়াশীল ধর্মের মধ্যে ঐক্য
মিশে গেছে ভৈরবী, তোতাপুরী থেকে বৈষ্ণব –
সনাতনী হিন্দু ধর্মের পাশে খ্রিস্টানও স্বীকার করে,
নির্বাণের আখড়ায় যত মত তত পথ –

প্রতিকূল চেতনার বিরুদ্ধে বেলুড়
প্রবাহিত গঙ্গার স্রোতে ভেসেছে মানবমিলন
তুমি নেই ,আমি নেই, বিভেদের শোক নেই –
প্রেমের আলোতে চিরবসন্তের দেশে
মগ্ন ধ্যানে সংহতির বেদীতে তিনিই শ্রীরামকৃষ্ণ।

কামিনী কাঞ্চন ত্যাগে জেগে উঠে সুখ,
বন্ধ ঘরে জানালার ওপারে শিকাগো
কথা বলে নরেন,রবি জাগে কবিতায়
সঙ্গমে মানুষের দল সময় ভেঙেছে বারবার –
অমৃত সুধা হাতে শুধুই জাতিস্মর
এ রাস্তার শেষ চেতনার মহাকুম্ভে।♦

Related posts

মঙ্গলকোটে অনুষ্ঠিত হলো কুমুদ সাহিত্য মেলা

E Zero Point

হলদিয়ার গান্ধী আশ্রমে ছায়াঘেরা পাঠশালা

E Zero Point

দৈনিক কবিতাঃ প্রথম কদম

E Zero Point

মতামত দিন