26/08/2026 : 10:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কাঠিয়াবাবা নিম্বার্ক আশ্রমের কম্বল বিতরণ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ–পার্থসখা অধিকারী, মেমারি,২৪ জানুয়ারী ২০২৩:


ভারতমাতার সর্বশ্রেষ্ঠ ত‍্যাগী সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শতাধিক নর – নারায়ণের হাতে কম্বল প্রদানের মধ‍্য দিয়ে নেতাজীর প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ‍্য নিবেদন করলেন মেমারি কাঠিয়াবাবা নিম্বার্ক আশ্রমের ভক্তগণ। কম্বল প্রদানের আগে আশ্রম প্রাঙ্গণে ভক্তিমতী মায়েদের ও ভক্ত বাবাদের সামনে আশ্রমের গুরুজী স্বামী সৎরূপদাস কাঠিয়াবাবা অত‍্যন্ত সহজ সরল সুন্দর ভাষায় নেতাজীর ত‍্যাগের কথা বর্ণনা করেন।

দেশের জন‍্য তথা দেশের মানুষের জন‍্য নেতাজী যে কতখানি ত‍্যাগ স্বীকার করেছিলেন, সেই ছবি গুরুজীর সাবলীল বাচন ভঙ্গিমায় ফুটে ওঠে। নেতাজীর কথা বলতে গিয়ে তিনি একসময় আবেগ বিহ্বল হয়ে পড়েন।

নেতাজীর বাণী উদ্ধৃত করে গুরুজী উদাহরণের মধ‍্য দিয়ে সার্বিকভাবে ত‍্যাগের মহিমার প্রতি আলোক পাত করেন। এরপর তিনি এবং আশ্রমের মায়েরা প্রায় ১২০ জনের হাতে কম্বল তুলে দেন।

Related posts

মেমারিতে স্বামীর হাতে স্ত্রী খুন

E Zero Point

পূণ্যগ্রাম ধর্মশিমলা প্রগতিসংঘে গান্ধীজির প্রয়াণ দিবস পালিত

E Zero Point

দুর্গা প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে গোঘাটে চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন