29/08/2026 : 6:53 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির নাবালিকা উদ্ধার তমলুকে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১১ ফেব্রুয়ারি ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের শহর মেমারি এলাকা থেকে চলতি মাসের ৬ তারিখে এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যায় এক যুবক। নাবালিকার পরিবার মেমারি থানায় চলতি মাসের ৭ তারিখে লিখিত অভিযোগ করে ওই যুবকের বিরুদ্ধে।

মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তমলুক থানার খড়খদ্দা থেকে ঐ যুবককে ৯ই ফেব্রুয়ারী রাতে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম বুদ্ধদেব প্রামানিক (২০) বাড়ি তমলুক থানার খড়খদ্দা এলাকায়। শুক্রবার ধৃত যুবককে নির্দিষ্ট ধারায় মামলা রজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ।

 

Related posts

পল্লিমঙ্গল সমিতির তরফে করোনা হেল্পলাইন

E Zero Point

বর্ধমানে তৃণমূল সংখ্যালঘু সেলের নতুন কমিটি গঠন

E Zero Point

করোনা আতঙ্কের মাঝেও মানবিক স্বার্থে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন