27/08/2026 : 1:15 PM
খেলা

মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ

জিরো পয়েন্ট নিউজ-রাজকুমার দাস, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি ২০২৩:


কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অভিনব উদ্যোগ। এলাকার ফুটবলের উন্নতির স্বার্থে এবং মহিলা ফুটবলার তুলে আনতে ‘বেনিয়ান ট্রী’ গ্রুপের পৃষ্ঠপোষকতায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি কানমারী সোশ্যাল কেয়ার ফুটবল আকাদেমির পাশে দাঁড়ালো সিএসজেসি।

৪ ফেব্রুয়ারি শনিবার আকাদেমির মাঠে অনুষ্ঠিত মহিলাদের এক প্রীতি ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনিয়ান ট্রী গ্রুপের কর্ণধার তথা আকাদেমির সভাপতি প্রবীর রায় চৌধুরী, ইমামি ইস্টবেঙ্গলের তিন ফুটবলার সৌভিক চক্রবর্তী, শুভম সেন, তুহিন দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো, আকাদেমির সম্পাদক দেবরাজ মাহাতো, সিএসজেসি’র সভাপতি সুভেন রাহা-সহ ক্রীড়া সাংবাদিকরা। ভবিষ্যতে আকাদেমির পাশে সবসময় থাকার আশ্বাস দিয়েছে সিএসজেসি।

Related posts

এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা বেরুগ্রামে

E Zero Point

উয়েফা নেশন্স লিগে ছন্দে ফিরল ইতালি

E Zero Point

শহীদ স্মরণে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা মেমারিতে

E Zero Point

মতামত দিন