27/08/2026 : 12:02 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি জামিয়ার মসজিদে চুরির ঘটনায় জড়িত অপরাধী গ্রেফতার

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৬ ফেব্রুয়ারি ২০২৩:


গত ২৩ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে মেমারি জামিয়ার মসজিদ থেকে মাইকের মেশিন চুরির ঘটনায় জড়িত অপরাধীকে শনিবার রাতে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করে নিয়ে এলো মেমারি থানার পুলিশ।

জামিয়ার অধ্যক্ষ ক্বারী শামসুদ্দিন আহম্মাদ জানিয়েছিলেন ৩টি উচ্চ ক্ষমতা সম্পন্ন দামি মাইকের মেশিন মাইক্রোফোন সহ চুরি হয়ে যায়, যেগুলির মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা

শুক্রবার মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে। শনিবার রাতে উত্তর ২৪ পরগনা মাটিয়া থানা এলাকা থেকে একজন যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম মেহেরুল্লাহ মুফতি।

রবিবার ধৃত যুবককে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতরে নির্দেশ দেন।

মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে মেমারি পুলিশের তপড়তায় দ্রুত দোষী গ্রেফতার হওয়ায় পুলিশের এই ভূমিকার প্রশংসা করছেন।

Related posts

আশাকর্মীদের পাশে রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন

E Zero Point

গুসকরায় পালিত হলো ‘খেলা হবে  দিবস’

E Zero Point

জমি বিবাদের জেরে জখম ২ ব্যাক্তি নাদন ঘাটে

E Zero Point

মতামত দিন