26/02/2026 : 9:08 PM
সাহিত্যসাহিত্য সংবাদ

আপনি কি জানেন পূর্ব বর্ধমানে কোথায় হচ্ছে কুমুদ সাহিত্য মেলা?

জিরো পয়েন্ট নিউজ, সূচনা গাঙ্গুলী, ২৬ ফেব্রুয়ারি ২০২৩:


কুমুদ সাহিত্য মেলা কমিটির উদ্যোগে বিগত দু দশক ধরে কোগ্রামে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের বাস গৃহের আঙিনায় নিবিড় শীতল ছায়ায় প্রতি ৩রা মার্চ এক মহতী সভা অনুষ্ঠিত হয়ে আসছে।  মাঝে মাত্র কয়েকটি দিন বাকি। তারপরই কুমুদ সাহিত্য মেলা কমিটির উদ্যোগে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪১ তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ৩ রা মার্চ কবির জন্মভিটে মঙ্গলকোটের কোগ্রামের ‘মধুকর’ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় সাহিত্যচর্চার আসর ‘কুমুদ সাহিত্যমেলা’।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এবারও গমগম করে উঠবে মেলা প্রাঙ্গন। কবির স্মৃতিচারণার সঙ্গে সঙ্গে চলবে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্যচর্চা। জানা যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশ থেকে বেশ কয়েকজন কবি এবারের সাহিত্যমেলায় উপস্থিত থাকবেন।

এই সাহিত্যমেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সমাজের প্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যক্তিদের সাথে সাথে অল্প পরিচিত সেইসব মানুষদের প্রতি সম্মান জ্ঞাপন করা হবে যারা সামান্য হলেও সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করেছেন।

বিচারপতি থেকে আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, কবি, শিল্পী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে সেদিন কবির জন্মভিটে তথা মঙ্গলকোট এলাকা একটা অন্যমাত্রা পাবে।

মেলা কমিটির সম্পাদক মোল্লা জসীমউদ্দীনের জানান – বহু গণ্যমান্য ব্যক্তি সেদিন উপস্থিত থাকার ব্যাপারে ইতিমধ্যেই সম্মতি প্রকাশ করেছেন। তার আশা সবার সহযোগিতায় এবারও কুমুদ সাহিত্যমেলা সফল হবে।

Related posts

কবিতা গানে মুখর বাংলার জনরবের সাহিত্য অনুষ্ঠান

E Zero Point

দৈনিক কবিতাঃ শ্রীরামকৃষ্ণ – তম্ময় কবিরাজ

E Zero Point

আবার এসেছি ফিরে পত্রিকার পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা  ও পত্রিকা  প্রকাশ অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন