26/08/2026 : 11:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৭ ফেব্রুয়ারি ২০২৩:


সোমবার সকালে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় মেমারি চকদিঘী মোড়ের কাছে একটি মার্কেটে। সাত সকালে এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেমারি শহরে।

জানা যায় মেমারি পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের অভিযান সংঘের ঠিক পাশে রাজলক্ষ্মী প্লাজা মার্কেটে থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। স্থানীয়রা মেমারি থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

মেমারি পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও রাজলক্ষ্মী প্লাজা মার্কেটের ব্যবসায়ী  সেউ ইউসুফ জানান মৃতদেহটি মেমারি পুরাতন পোষ্ট অফিস পাড়ার বাসিন্দা কেশব দাসের। বয়স আনুমানিক ৩৮ বছর। মার্কেটে তার দর্জির ব্যবসা ছিল।

এই ঘটনায় কেশব দাসের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। যদিও কি কারনে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন সে বিষয়ে এখনো অজানা পরিবারের।

Related posts

টেনিস ক্রিকেট খেলার সেই দিনগুলো

E Zero Point

দুধে ভাতে ভালোই আছে মানুষ, জাতীয় সঙ্গীতই শক্তি এই অসময়ে

E Zero Point

অসহায় মানুষের পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘দেশদ্রোহী’ ছাত্র-যুবরা

E Zero Point

মতামত দিন