13/07/2026 : 7:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৯ মার্চ ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মেমারি হাটপুকুরের কাছে বাগিলা মোড়ে  জিটি রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম আলমঙ্গীর শেখ (২৮) বাড়ি দুর্গাপুর অঞ্চলের শোভনা গ্রামে।

প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় বৃহস্পতিবার দুটি বাইকের সংঘর্ষে দুজন বাইক আরোহী রাস্তায় পড়ে যায়, আর ঠিক সেই সময় অপর দিক থেকে আসা এক আলুবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মৃত আলমগীর শেখ শোভনা থেকে মেমারির দিকে আসছিল।

মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেহ উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে।

ছবিঃ নূর আহামেদ ও সত্যনারায়ণ শিকদার

 

Related posts

এবার আসরে নামলো মেমারির ছাত্রছাত্রীরা, বাবা-মা কে পাঠালো চিঠি!

E Zero Point

বর্ধমানের হোমের ছেলেমেয়েদের হাতে শীতবস্ত্র তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্হা

E Zero Point

লকডাউনের মাঝে মাস্ক পরে বিয়ে করলেন পূর্ব বর্ধমানের যুবক-যুবতী

E Zero Point

মতামত দিন