31/08/2026 : 12:34 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সড়ক দুর্ঘটনায় নিহত মেমারির যুবক

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২২ মার্চ ২০২৩:


বুধবার প্রায় বেলা ১১টা নাগাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো মেমারি পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আজিজুর রহমান (বাবিন)-এর। স্থানীয় সূত্রে জানা যায় শক্তিগড়ের কাছে হাইরোডে এই দুর্ঘটনা ঘটে। শক্তিগড় থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

জানা যায় মেমারি শহর বিজপির সক্রিয় কর্মী ছিলেন আজিজুর রহমান। বিগত মেমারি পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

বন্ধের সমর্থনে পূর্বস্থলীতে সিটুর মিছিল

E Zero Point

মানুষের সাথে, মানুষের পাশে স্বপন দেবনাথ

E Zero Point

নারায়ণপুরে অস্থায়ী কাঠের ব্রিজ করে দিয়ে যোগাযোগ ব্যবস্থা চালু হল

E Zero Point

মতামত দিন