30/08/2026 : 12:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শক্তিগড়ে আইটিআই পাশ যুবক খুন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৬ এপ্রিল ২০২৩:


আবার ভর সন্ধ্যায় যুবক খুন পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার হীরাগাছি এলাকার একটি মাঠে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম তন্ময় মালি (২০)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ও শক্তিগড় থানার পুলিশ পৌঁছেছে। য়ুবকের দেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে মৃত যুবকের ব্যাগ, চটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবক স্থানীয় ঘোষ পাড়ার বাসিন্দা। সে আইটিআই পাশ করে লিলুয়ায় চাকরি করছিল। এদিন বাড়ি ফিরছিল। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ তন্ময় মালির ক্ষত বিক্ষত দেহ মাঠে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শক্তিগড় থানায় খবর দেওয়া হয়। এদিকে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related posts

করোনার বিরুদ্ধে লড়াই কালনা বিজ্ঞান কেন্দ্রের

E Zero Point

মদ্যপ অবস্থায় বৃদ্ধ বাবাকে খুন মেমারি থানার নীলকুঠি এলাকায়, গ্রেফতার ছেলে

E Zero Point

গুজরাতের পরীযায়ী শ্রমিকের পাশে দুর্গাপুরের সাংবাদিকগণ

E Zero Point

মতামত দিন