07/08/2026 : 2:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সাত সকালে দুর্ঘটনা মেমারিতে, দুই পথচারী গুরুতর আহত

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৯ এপ্রিল ২০২৩:


বুধবার ভোরে মেমারি তারকেশ্বর রোডের উপর চকদিঘী মোড়ের কাছে অভিযান সংঘের সামনে ঘটে গেল দুর্ঘটনা। আঝাপুরের দিক থেকে মেমারিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে অভিযান সংঘের সামনে একটি ব্লিডিং এ ধাক্কা মারে। সেই সময় দুজন পথচারীও ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হয় বলে জানা যায়।

অজ্ঞাত পরিচয় দুজন পথচারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বর্ধমানে অনাময় হাসপাতালে পাঠানো হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। ডাম্পারের ধাক্কায় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোলও ভেঙে পড়েছে। মেমারি থানার পুলিশ ডাম্পারটিকে আটক করেছে।

স্থানীয় মানুষের দাবী যে ভাবে মেমারি শহরতলির মধ্যে ডাম্পারের দৌরাত্ম বেড়েছে প্রশাসন আগাম ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হবে মেমারির মানুষ।

Related posts

নমঃশূদ্র লোকসংস্কৃতি উৎসব ও কৃতি সন্তান সংবর্ধনা

E Zero Point

তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির গলসীতে

E Zero Point

মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন মধুসূদন ভট্টাচার্য

E Zero Point

মতামত দিন