07/09/2026 : 12:18 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির গলসীতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, গলসী, ১৪ জুলাই ২০২১:


রক্তদান… জীবনদান। এই শ্লোগানকে সামনে রেখে বর্তমান পরিস্থিতিতে রক্ত সংকটের চাহিদা মেটাতে পূর্ব বর্ধমান জেলার গলসী ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সাটিনন্দী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় চন্দন পুর গ্রামে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ ডাঃ মমতাজ সংঘামিতা, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, খণ্ডঘোষ বিধান সভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজন মণ্ডল, সহ সভাপতি সুজিত সাম,,জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নব কুমার হাজরা, জয় হিন্দ বাহিনীর সভাপতি গুল মহ মোল্লা, সংখ্যা লঘু সেলের সভাপতি শেখ শরীফ, জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান মানিক হালসনা, সাটিনন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী পুইলে, অঞ্চল সভাপতি কানাই লাল চৌধুরী, অঞ্চল সহ সভাপতি মানিক ভাই সহ সকল অঞ্চল নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব।উক্ত রক্তদান শিবিরে ৫২ জন ব্যাক্তি স্বেচ্ছায় রক্তদান করেন।

Related posts

কান্দিতে দিলীপ ঘোষের সভা শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

ezeropoint +91 7797331771

দিল্লিতে যাতে কৃষকরা যেতে না পারে তার জন্য কংক্রিটের দেওয়াল তোলা হচ্ছে, বললেন কৃষক নেতা আব্দুর রব

ezeropoint +91 7797331771

বিয়ে মিটিয়েই মাঝ রাতে নবদম্পরাতি দৌড় ২৫কিমি

ezeropoint +91 7797331771

মতামত দিন