29/08/2026 : 11:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শিক্ষা প্রতিষ্ঠানের সরঞ্জাম চুরির অভিযোগে মেমারিতে গ্রেফতার যুবক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৫ মে ২০২৩:


গত ৬ মার্চ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কলানবগ্রাম এলাকায়, অরবিন্দ প্রকাশ বিদ্যায়তন শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পক্ষ থেকে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে। শুক্রবার ভোরে মেমারির দেবীপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে।  পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম সুভাষ ক্ষেত্রপাল। ধৃত যুবককে শুক্রবার বেলায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়।

Related posts

কেতুগ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার

E Zero Point

কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা

E Zero Point

হাপানিয়ার রাস্তার বেহাল দশা, ভোগান্তি এলাকাবাসীদের

E Zero Point

মতামত দিন