06/06/2026 : 9:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৫ মে ২০২৩:


শুক্রবার ভোরে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি ২ নম্বর ব্লকের বড়পলাসনের গোরাপুর এলাকায় নিজের পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়েছিলেন ওই ফার্মের মালিক বানেশ্বর মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ঝড়-বৃষ্টি জেরে ইলেকট্রিক মিটার থেকে তার ছিঁড়ে গিয়ে মাটিতে পড়েছিল, পড়ে থাকা তার দেখতে না পেয়ে হাতে ও শরীরে জড়িয়ে যায়।

এদিন বেলায় স্থানীয়রা দেখতে পাওয়ার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মেমারি থানার পুলিশ মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

Related posts

করোনায় মৃত নির্দল প্রার্থী সমীর ঘোষঃ ভারত-বাংলাদেশ সীমান্তে শোক সভা

E Zero Point

অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার জামালপুরে

E Zero Point

তৃণমূল বিজেপি প্রতি মোহভঙ্গ হয়ে সিপিআইএমে যোগদান পান্ডুয়ায়

E Zero Point

মতামত দিন