27/08/2026 : 5:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে মাঝেরগ্ৰাম অঞ্চলে মিছিল

জিরো পয়েন্ট নিউজ–কমল বড়া, মন্তেশ্বর, ২৮ জুলাই ২০২৫ :


মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের নেতৃত্বে,ভারতের বিভিন্ন প্রান্তে কেন্দ্রের শাসক দল বিজেপির প্ররোচনায় বাংলাভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষ মূলক প্রচার বৈষম্য বাতাবরণে তৈরীর ষড়যন্ত্র রচনার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল মন্তেশ্বর ব্লকের মাঝেরগ্ৰাম অঞ্চলের পক্ষ থেকে ।

এই মিছিল অনুষ্ঠিত হয় রবিবার বিকাল পাঁচটায়, এই মিছিল শুরু হয় মাঝেরগ্ৰাম বাজার থেকে সমগ্ৰ বাজার ও গ্ৰাম পরিক্রমা শেষ করে বাজারে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন মাঝেরগ্ৰাম অঞ্চলের সভাপতি মোঃ আব্দুল্লা , পঞ্চায়েত প্রধান,রাজিয়া লায়েক,উপঃ প্রধান বিফল রায়,সুমন্ত রায় সহ আর ও অনেক তূণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ।

Related posts

বিদ্যুত নেই, পানীয় জল নেই, রাজ্য সড়কে টায়ার পুড়িয়ে অবরোধে বাসিন্দারা

E Zero Point

বর্ধমান রেলওয়ে স্টেশনে ফলস সিলিং ভেঙে আহত এক পরিযায়ী শ্রমিক

E Zero Point

রেলস্টেশন চত্বরে যানবাহন ঢুকলেই পার্কিং ফি!!! টোটো চালকদের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন