30/08/2026 : 6:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে বচসা, জিটি রোডে পথ অবরোধ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – আনোয়ার আলি ও নূর আহামেদ, মেমারি, ২৮ জুলাই ২০২৫ :


সোমবার সকাল আনুমানিক ১১ টা থেকে ১১-৩০ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিমো বটতলায় জিটি রোডের উপর বসে পথ অবরোধ করে এলাকাবাসী। স্থানীয়সূত্রে জানা যায় নিমো বটতলা থেকে কেজা যাওয়ার রাস্তাটি নতুন করে করা হচ্ছে।

সোমবার সকালে কাকডাঙ্গা গ্রামের ক্যানেল পাড়ার কাছে একটি জেসিবি দিয়ে রাস্তাটি মেরামত করা হচ্ছিলো সেই সময় অপর দিক থেকে একজন বাইক আরোহী কাজ চলাকালীন রাস্তায় ঢুকে সাইড দেওয়ার জন্য বলে কিন্তু যেহেতু কাজ চলছিল তাই ওই রাস্তায় সাইড দেওয়া সম্ভব ছিল না এই নিয়ে জেসিবি চালক ও বাইক আরোহীর মধ্যে বচসা হয়। আর সেই বচসা রূপ নেই মারপিটের। এই ঘটনায় আহত হয় বাইক আরোহী। নাম নীলরতন বিশ্বাস, বাড়ি ছিনুই শিবলাল মন্দির সংলগ্ন এলাকায়। সে পাড়ায় পাড়ায় গ্যাস সিলিন্ডার ডেলিভারী দেওয়ার কাজ করে।

অভিযোগ স্থানীয় এলাকার কেজা নিবাসী পাপ্পু মল্লিক বাইক আরোহী নীলরতন বিশ্বাসকে মারধোর করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছিনুই এলাকাবাসী নিমো বটতলায় জিটি রোড অবরোধ করে। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। আহত বাইক আরোহীকে হাসপাতালে পাঠানো হয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে দেওয়া হয়। মেমারি থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। ছিনুই এলাকাবাসীর দাবী দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

Related posts

প্রথমে খুন তার পর যৌন নির্যাতন, কালনার কুখ্যাত চেনকিলারের ফাঁসির সাজা শোনাল আদালত

E Zero Point

বেহালার বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে ‘হেল্পিং হ্যাণ্ডস’

E Zero Point

রায়নায় খুন তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির দিকে

E Zero Point

মতামত দিন