15/07/2026 : 9:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সুপ্রিয় সামন্তের ছায়াসঙ্গী শুভেন্দু গুহর মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৩ মে ২০২৩:


শনিবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচীতে মেমারি আসছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরেই প্রচার ফেস্টুন ব্যানারে সেজে উঠেছে শহর মেমারি তথা আসপাশ এলাকা।

শুক্রবার রাতে  শেষমুহূর্তের প্রস্তুতি পর্ব তদারকি করতে বেড়িয়েছিলেন মেমারি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্তের আই টি সেলের মুখ তথা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী শুভেন্দু গুহ। পারিজাত নগরে মেমারি পৌরসভার পক্ষ থেকে প্রচার গেটের তদারকি করে ফিরছিলেন শুভেন্দু গুহ।

শুক্রবার রাত ১১টা নাগাদ মেমারি শহরের পারিজাত নগর এলাকায় মেমারি শহরের দিকে স্কুটিতে আসার পথে পিছন থেকে চারচাকা প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  দলীয় সদস্য তৃণমূল কর্মী প্রদীপ কোলে, প্রসূণ দাস, সুকান্ত হাজরা, ফারুক শেখ দ্রুততার সঙ্গে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে এসে উপস্থিত হন চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ অগণিত মানুষ। পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়, সকালে ময়নাতদন্তে  পাঠানো হয়েছে। জানা যায় ঘাতক গাড়িটি ও ড্রাইভারকে আটক করা হয়েছে।

 

Related posts

মঙ্গলকোট থানার বড় সাফল্যঃ ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ীর ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার

E Zero Point

১০ বছরের সাফল্যের খতিয়ান পেশ খন্ডঘোষে

E Zero Point

১ ভারতীয় সহ আটক ২ বাংলাদেশি

E Zero Point

মতামত দিন