30/08/2026 : 12:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানে জেলবন্দী দুই আসামী করলেন বিয়ে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ১২ জুলাই ২০২৩:


দুজনেই খুনের আসামী বন্দি রয়েছেন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে, আর সেখান থেকেই দুজনের পরিচয় আর তারপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে। দুই পরিবারকে রাজি করিয়ে পাঁচ দিনের প্যারোলে মুক্তি নিয়ে মন্তেশ্বর এর কুসুম গ্রামে মুসলিম রীতি মেনে রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জেলবন্দি ২ আসামী। এদিন বুধবার এমনই ঘটনার সাক্ষী থাকলো মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকা।

আসামের বাসিন্দা আব্দুল হাসিম আট বছর ধরে একটি খুনের ঘটনায় যুক্ত থাকার অপরাধে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে জেলবন্দি। একই সাথে বীরভূমের বাসিন্দা শাহানারা খাতুন ছয় বছর ধরে একটি খুনের ঘটনায় তিনিও জেলবন্দী। আর সেখান থেকেই দুজনার পরিচয় আর তারপর প্রেম। এরপর পেরোলে মুক্তি পেয়েই বিয়ের আসরে নব দম্পতি।

 

Related posts

পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদ মেমারিতে কেন্দ্রীয় পদযাত্রা

E Zero Point

জয়েন্টে পরীক্ষার্থী রহস্যজনক মৃত্যুঃ পুলিশ নিরুত্তর

E Zero Point

মেমারিতে করোনা আতঙ্কে কয়েকঘন্টার জন্য বন্ধ রইল ব্যাঙ্ক

E Zero Point

মতামত দিন