25/09/2026 : 6:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে করোনা আতঙ্কে কয়েকঘন্টার জন্য বন্ধ রইল ব্যাঙ্ক

নূর আহামেদঃ একদিকে যেমন মেমারির মানুষ করোনাকে ভয় করি না বলে সামাজিক দূরত্ব ভেঙে মাস্ক না পরে মেমারি শহরের পথ ঘাটে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে আজ মেমারি শহরের এক ব্যাঙ্কে করোনা আতঙ্কের জন্য তাদের পরিষেবা কয়েক ঘন্টা বন্ধ রাখলো।

ঘটনায় প্রকাশ মেমারি হাসপাতাল মোড় স্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক কর্মচারীর করোনা হয়েছে এই ঘটনা ছড়িয়ে পরে মেমারি শহরে।


ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানা যায় যে, ব্যাঙ্কের ম্যানেজারের করোনা সংক্রান্ত কিছু উপসর্গ দেখা গেলে তিনি সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত ব্যবস্থাপনায় করোনা টেষ্টের জন্য ব্যঙ্ক থেকে বে্ড়িয়ে যান। ব্যাঙ্ক ম্যানেজারের নির্দেশমত মেমারি দমকল দিয়ে ব্যাঙ্কের ভিতর ও বাইরে স্যানিটাইজড করা হয়। সেই কারণে ব্যাঙ্কের পরিষেবা কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। দুপুর ২ টোর পর ব্যাঙ্কের সমস্ত কাজকর্ম আবার স্বাভাবিক ভাবে শুরু হয়েছে।

 

Related posts

মেমারিতে রক্তদান শিবির

ezeropoint +91 7797331771

বিজ্ঞান মঞ্চের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপন মেমারিতে

ezeropoint +91 7797331771

মেমারিতে ৫ বিজেপি প্রার্থী মনোনয়ন জমা করলেন না, কিন্তু কেন? নাম প্রত্যাহারের আসল কারণ কি?

ezeropoint +91 7797331771

মতামত দিন