27/08/2026 : 1:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পূর্ব বর্ধমান জেলা প্রথম ডিভিশন ফুটবল লীগ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, এম.কে হিমু ও নূর আহামেদ, মেমারি, ১২ জুলাই ২০২৩:


এবার মেমারি শহরে পূর্ব বর্ধমান জেলা প্রথম  ডিভিশন ফুটবল লীগ ২০২৩ হতে চলেছে মেমারি স্টেডিয়ামে। বর্ধমান ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও মেমারি পৌরসভার আয়োজনে আগামী ১৬ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হবে মেমারিতে। প্রতিদিন দুপুর ২-৩০ মিনিটে নির্ধারিত সূচী অনুসারে মেমারি স্টেডিয়ামে খেলা হবে।

বুধবার মেমারি স্টেডিয়ামের সভাঘরে পৌরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে খেলা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। এদিন চেয়ারম্যান স্বপন বিষয়ী জানান, শতবর্ষ প্রাচীন বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথমবার জেলা শহর বর্ধমানের বাইরে ফুটবল লীগ প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে। বর্ধমান সদরের ফুটবল খেলা গুলি মেমারি স্টেভিয়ামে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রথম উদ্যোগ নেন খেলা প্রেমী ব্যাক্তিত্ব অতিরিক্ত জেলাশাসক সাধারণ সুপ্রিয় অধিকারী।

তিনি আরও জানান প্রাণের শহর মেমারিতে এই প্রথমবার বড় ধরনের ফুটবল লীগ টুর্নামেন্টের আয়োজন হতে চলেছে তাই আগামী শনিবার মেমারি পৌর ভবনের সামনে থেকে এক বর্ণাঢ়্য শোভযাত্রার আয়োজন করা হবে। শোভাযাত্রায় শহরের বিভিন্ন ক্লাব ও অংশগ্রহণকারী দল অংশগ্রহণ করবেন।


জানা যায় পূর্ব বর্ধমান জেলা প্রথম ডিভিশন ফুটবল লীগে তরুণ স্পোর্টিং ক্লাব, জয়যাত্রী সংঘ রসুলপুর, বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাব, জাতীয় সংঘ, চৌরঙ্গী ক্লাব, সেন্টার অফ ইয়ং সোসাইটি, বি ওয়াই এম এ ও রতন স্মৃতি সংঘ অংশগ্রহণ করবে। প্রতিটি খেলা দেখার জন্য কোন প্রবেশ মূল্য লাগবে না বলে জানা যায়।

Related posts

বোহারে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান

ezeropoint

এলাকায় কাজ নেই, জমিতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু মেমারির ক্ষেতমজুরের

E Zero Point

জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন ভাতারে

E Zero Point

মতামত দিন