30/08/2026 : 1:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ভোট গণনার পরের দিন ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, বিশেষ সংবাদাতা, ১২ জুলাই ২০২৩:


ভোট গণনার পরের দিনই পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত শংকরপুরের ছিনের মাঠ এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তিক নাম সনাতন কিস্কু। বয়স আনুমানিক ৫৫ বছর। বাড়ি শংকরপুরের দুলেপাড়ায়। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জানা যায়, বুধবার সকালে কাজের সূত্র মাঠে গেলে, গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায়, ওই ব্যক্তিকে দেখতে পায়। ঘটনার পর পরই তড়িঘড়ি, মেমারি থানায় খবর দেওয়া হয়।


খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ উপস্থিত হয়ে ঝুলন্ত দেহটিকে উদ্ধার করে এবং মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন সনতান কিস্কু। মঙ্গলবার মধ্যরাতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ওই ব্যক্তি। আজ সকালে মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। মানসিক চাপ থেকেই, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অনুমান পরিবারের। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

 

Related posts

পথ দুর্ঘটনায় আহত বালিকা বধূ আদ্রিজা

E Zero Point

নদী ভাঙন বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

E Zero Point

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি রান্নাঘর

E Zero Point

মতামত দিন