28/08/2026 : 1:05 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

নদী ভাঙন বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মুর্শিদাবাদ, ১৮ অক্টোবর, ২০২০:


বেশ কিছুদিন ধরে সামসেরগঞ্জে নদী ভাঙন অব্যাহত রয়েছে। অনেকের ভিটেমাটি চলে গিয়েছে গঙ্গার পেটে। ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। চারিদিকে শুধু হাহাকার ও কান্নার রোল শোনা যাচ্ছে। সামসেরগঞ্জের নদী ভাঙন বিধ্বস্ত এলাকা ধানঘরা, হিরানন্দপুর, ধুসরী পাড়া, শিবপুরের সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আজ, রবিবার সকাল ১০ টা নাগাদ ঊষা সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুপ নগর হাসপাতাল ও সামসেরগঞ্জ ব্লক হেলথ এন্ড ফ্যামিলির সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লকের বি এম এইচ ডাক্তার তারিফ হোসেন, ডাক্তার নূরে আলম, অনুপ নগর হাসপাতালের কয়েকজন ডাক্তার, পত্রিকার সম্পাদক শিবু ঘোষ, পত্রিকার সভাপতি সুরজিৎ দাস, কবি গোলাম কাদের, সাহিত্যিক আনোয়ার হোসেন সিদ্দিকী,স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার সম্পাদক ও কবি মোঃ ইজাজ আহামেদ প্রমুখ ব্যক্তিগণ।

Related posts

টানা বৃষ্টিতে বসতবাড়ি সহ চাষের জমিতে জল থৈ থৈ ইন্দাসে

E Zero Point

এসটিকেকে সড়ক ভয়াবহ হয়ে ওঠার পর নির্মাণ শুরু

E Zero Point

করোনার অগ্রিম সর্তকতা হিসেবে মন্তেশ্বর পঞ্চায়েতে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ

E Zero Point

মতামত দিন