23/07/2026 : 8:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবৈঁচিহুগলি

ভরসন্ধ্যায় মহিলার ব্যাগ ছিনতাই ৩ দুষ্কৃতীর বৈঁচিতে

জিরো পয়েন্ট নিউজ – বিশ্বজিৎ মন্ডল, হুগলি, ১৮ অক্টোবর, ২০২০:


শনিবার সন্ধ্যায় চোখের ডাক্তার দেখিয়ে বৈঁচি চারাবাগানে বাপের বাড়িতে ফিরছিল প্রিয়াঙ্কা মুখার্জী। সেই সময় হঠাৎই ৩ দুষ্কৃতী বাইকে করে এসে টোটোয় বসে থাকা মহিলার ব্যাগ ছিনিয়ে নেয়। সেই সময় মানি পার্স সমেত ওই মহিলা টোটো থেকে রাস্তায় ছিটকে পড়ে। তাতেই আহত হয়। পরে মানিব্যাগ ছিনিয়ে বর্ধমানের দিকে চম্পট দেয় ৩ দুষ্কৃতী।

টোটোয় থাকা আত্মীয়রা তাকে উদ্ধার করে বৈঁচিগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে ।তার হাতে ও পায়ে চোট লাগে ।মানি পার্সে থাকা বেশ কিছু নগদ টাকা ও মোবাইল খোওয়া যায়। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ এসে মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। বিরোধীদের অভিযোগ ভোর সন্ধ্যেবেলা জি টি রোড এর উপর দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়েছে। অবিলম্বে পুলিশ হস্তক্ষেপ না করলে এই অবস্থা আরো বাড়বে বলে দাবি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের।

Related posts

বর্ধমানের উল্লাস মোড়ে পথ দুর্ঘটনায় আহত একটি পরিবার

E Zero Point

বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির বর্ধমানে

E Zero Point

মেমারিতে আগুনে ভস্মীভূত বাড়ী, পরিদর্শনে জনপ্রতিনিধিরা

E Zero Point

মতামত দিন