07/09/2026 : 6:36 AM
আমার বাংলা

এলাকায় কাজ নেই, জমিতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু মেমারির ক্ষেতমজুরের

জিরো পয়েন্ট নিউজ, নূর আহামেদ, মেমারি, ২৮ অগাষ্ট ২০২৫ঃ


বৃহস্পতিবার সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো মেমারির এক ক্ষেতমজুরের। নাম তারু মন্ডল। বয়স আনুমানিক ৪২ বছর। বাড়ি মেমারি পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভুতুরিয়া মাঠ পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় স্থানীয় কোল্ডস্টোরটি বন্ধ হওয়ার পর বেকার হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার সকালে শক্তিগড় এলাকায় একটি চাষের জমিতে ক্ষেত মজুরের কাজ করতে গিয়েছিল। সেখানেই জমিতে ওষুধ দেওয়ার সময় সাপে কামড় দেয়। স্থানীয়রা উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আরও জানা যায় পরিবারে স্ত্রী, একটি ছেলে ও মেয়ে আছে তাঁর। আকস্মিক এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

স্কুল ফি কমিটিতে অভিভাবকদের মান্যতা হাইকোর্টের

ezeropoint +91 7797331771

লকডাউনে পথ কুকুরদের পাশে ক্ষ্যাপা বাবার ক্ষ্যাপা ছেলে

ezeropoint +91 7797331771

বর্ধমানে নিষ্ক্রিয় করা হলো বোমা

মতামত দিন