30/08/2026 : 8:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি দেবীপুর জিটি রোডে পথ দুর্ঘটনা মৃত ১

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ৬ অক্টোবর ২০২৩:


মেমারি থানার দেবীপুর জিটি রোডে পথ দুর্ঘটনা মৃত এক । পান্ডুয়ার দিক থেকে একটি ছ চাকা লরি বুলবুলিতলার দিকে যাবার সময় দেবীপুর চৌমাথায় দুর্ঘটনাটি ঘটে ।প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায়, চৌমাথা থেকে লরিটি যখন বুলবুলিতলার দিকে যাচ্ছিল সেই সময় একটি ভ্যান গাড়িতে ধাক্কা মারে। এরপর ড্রাইভার গাড়িটিকে পেছনদিকে নিয়ে যাবার সময় ড্রাইভারের মুখ জানলা দিকে বার করার ফলে গাড়িটি পেছনদিকে না গিয়ে হটাৎ সামনের দিকে চলে যায় ।

কিন্তু ড্রাইভার নিয়ন্ত্রণ রাখতে না পেরে একটি দোকানের দেয়ালে ধাক্কা মারে । লরি এবং দেয়ালের সঙ্গে ড্রাইভার আটকে যায় । দীর্ঘক্ষণ এইভাবে আটকে থাকার ফলে ড্রাইভারের রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ।
এলাকার দোকানদাররা মেমারি থানায় খবর দিলে, মেমার থানার পুলিশ এসে গাড়িটিকে এবং ওই ড্রাইভারকে থানায় নিয়ে যায় ।আকস্মিক এই ঘটনায় দেবীপুর জিটি রোড বাজারে উত্তেজনার সৃষ্টি হয়।

 

Related posts

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ প্রথম সম্মেলন রসুলপুরে

E Zero Point

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল এক বাইক চালকের

E Zero Point

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মেমারিতে মৃত্যু বাইক আরোহীর, অপরজনের অবস্থা আশঙ্কাজনক

E Zero Point

মতামত দিন