30/08/2026 : 6:24 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল এক বাইক চালকের

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১৫ নভেম্বর ২০২২:


মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল এক বাইক চালকের। মঙ্গলবার বৈকাল ৪টে নাগাদ মেমারি দু নম্বর ব্লকের কুচুট পঞ্চায়েতের অন্তর্গত বসতপুর গ্রামে কালীমন্দির সন্নিকট বর্ধমান কানলা মেন রোডের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় বাইকটি কালনা দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল উল্টোদিকে একটি ছোট ডিসিএম গাড়ি সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সরেন বয়স আনুমানিক ১৬ বছর।

এই বাইকটির মধ্যে চালকসহ মোট তিনজন ছিল বলে সূত্রের মারফত জানা যায়। অপর দুজনকে স্থানীয় ব্যক্তিরা পারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যান। মৃত সুরজিৎ সরেন কে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ এসে মেমারি থানায় নিয়ে যান।


Related posts

রাজ্য জুড়ে মহাসমারোহে চলছে বিশেষ মিডিয়েশন ক্যাম্পেইন

E Zero Point

মেমারিতে তৃণমূল কংগ্রেসের ইফতারের আয়োজন

E Zero Point

রক্তদান শিবির বৃদ্ধি করার লক্ষ্যে সভা বর্ধমানে

E Zero Point

মতামত দিন