30/08/2026 : 12:36 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বাইক দুর্ঘটনা গুরুতর আহত ১

জিরো পয়েন্ট নিউজ   অতনু ঘোষ, মেমারি, ৩০ নভেম্বর ২০২৩:


এদিন বুধবার ২৯ শে নভেম্বর মেমারি থানার দেবীপুর জিটি রোড মোড়ের কাছে দেবীপুর বুলবুলিতলা রোডের ওপর একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা ইঁটের গাদাতে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন রাত্রি আনুমানিক ৯টা ১০/১৫ নাগাদ বাইকটির দেবীপুর স্টেশন দিক থেকে দেবীপুর জিটি রোডের দিকে আসছিল। এবং নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই দুর্ঘটনা।

ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেমেমারি থানার পুলিশ। এবং পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ওই বাইক চালককে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

স্থানীয় সূত্রে জানা যায় যে ওই বাইক চালকের মাথায় কোন হেলমেট ছিল না। এবং খুব দ্রুত গতি থাকার কারণে ঘটেছে এই দুর্ঘটনা, এমনটাই মনে করা হচ্ছে।

কয়েকদিন আগেই মেমারিতে এই বাইক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই তরতাজা যুবকের। তার রেস কাটতে না কাটতেই এদিন আবারো দেবীপুর এর কাছে বাইক দুর্ঘটনা।

বাইক চালকদের উদ্দেশ্যে প্রশাসন থেকে বারবার হেলমেট ব্যবহার করার কথা বললেও কিছুতেই হুঁশ ফিরছে না আমজনতার। আর তারিখ পরিণতিতে প্রতিদিন প্রতিনিয়তই ঘটে চলেছে বাইক দুর্ঘটনা। চলে যাচ্ছে তরতাজা প্রাণ।

Related posts

রাজ্য সরকারের পাশাপাশি কান্দি পৌরসভার পক্ষ থেকে ১০হাজার টাকা করে চেক প্রদান

E Zero Point

মহিলাদের প্রতিবাদের পরই অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান মেমারিতে 

ezeropoint

মন্তেশ্বর থানার উদ্যোগে থানা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী

ezeropoint

মতামত দিন