07/09/2026 : 2:20 AM
আমার বাংলা

বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির ১৩ তম দিবার্ষিক জেলা সম্মেলন

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ :


বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির ১৩ তম দিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান লায়েন্স ক্লাবের সভা কক্ষে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সুজিত চট্টোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি ডি এ চেয়ারম্যান কাকলি গুপ্ত তা ও বর্ধমান পৌরসভার পৌর প্রধান পরেশ চন্দ্র সরকার, বিশিষ্ট সমাজসেবী মহেন্দার সিং সালুজা, বিশ্বজিৎ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা দেয়া হয়এবং পূর্ব বর্ধমান জেলার পাক্ষিক পত্রিকা নতুন বোর্ড গঠন করা হয়। আলোচনার বিষয়বস্তু গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এই আলোচনা সভা চক্রে সংগঠনের রাজ্য সভাপতি বৈদ্যনাথ কোঙার বললেন সাংবাদিকদের পেনশন সহ বহু বিষয় নিয়ে আলোচনা করেন।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল পাক্ষিক পত্রিকার চেয়ারম্যান বৈদ্যনাথ কোনার, সভাপতি ডঃতুষার কান্তি মুখোপাধ্যায়,সাংবাদিক কল্যাণ দত্ত, শেখ এবাদত ইসলাম, সুপ্রকাশ চৌধুরী সহ সকল সদস্য ও সদস্যা বৃন্দ।

Related posts

আট কাটা জমির ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের ঋন প্রদান

ezeropoint +91 7797331771

প্রদীপ প্রজ্বলনে মায়ের পুজোর উদ্বোধন করলেন বিধায়ক

ezeropoint +91 7797331771

মতামত দিন