27/08/2026 : 1:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ২ স্কুল পড়ুয়ার

জিরো পয়েন্ট নিউজ –  বর্ধমান, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ :


শনিবার বিকালে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার সগড়াই মোড় এলাকায়। মৃত দুই ছাত্রের নাম হারাধন সিংহ (১৬) ও প্রলয় মালিক (১৫)। তাদের বাড়ি রায়নার নাড়ুগ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন স্কুল থেকে ফিরে ওই দুই কিশোর সাইকেল নিয়ে বেড়াতে বেরোয়।

বিকেল তিনটের নাগাদ   সগড়াই মোড় থেকে নাড়ুগ্রামের দিকে সাইকেল নিয়ে ফিরছিল দুই ছাত্র। সেই সময় শ্যামসুন্দর এর দিক থেকে সগড়াই মোড়ের দিকে আসা একটি ডাম্পার দ্রুত গতিতে এসে এই দুই ছাত্রকে মুখোমুখি ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই রায়না থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় দুই কিশোর কে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ডাম্পার টিকে আটক করেছে। পলাতক চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে। ওই রাস্তায় স্পীড ব্রেকার ও সিভিক ভলেন্টিয়ারের মোতায়েনের দাবী জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

Related posts

শতবর্ষে রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম 

E Zero Point

মায়ের হাতে নৃশংস ভাবে খুন হলো দেড়মাসের ছোট্টো শিশু

E Zero Point

জনতার দাবীঃ দয়া ভিক্ষা নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের নতুন দিশা দেখাক রাজনৈতিক দলগুলো

E Zero Point

মতামত দিন