27/08/2026 : 7:12 AM
আমার বাংলা

কর্মস্থল থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – সঞ্জয় ব্যানার্জী, মেমারি, ৩ এপ্রিল ২০২৪ :


কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে, এক অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রঞ্জিত সেন। বয়ষ আনুমানিক ৫৫ বছর। মৃত রঞ্জিত বাবুর বাড়ি মেমারির গন্তার এলাকায় । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত শঙ্করপুর এলাকায় । ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রের খবর পূর্ব বর্ধমান জেলার মেমারির কালিবেলে সংলগ্ন একটি হিমঘর থেকে বাইকে করে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেমারি শঙ্করপুরের কাছে একটি পেট্রলপাম্প এর সন্নিকটে এক অজানা গাড়ি সঙ্গে সংঘর্ষ হয়।  সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রঞ্জিত বাবু।

স্থানীয়রা তড়িঘড়ি রঞ্জিত বাবু কে উদ্ধার করে মেমারি গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার কর্মরত চিকিৎসক রঞ্জিত বাবু কে দেখে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায় রঞ্জিত সেন একটি হিমঘরের শ্রমিকদের সর্দার ছিলেন। মেমারি থানার পুলিশ  বুধবার রঞ্জিত সেনের মৃতদেহ টি কে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল হাসপাতালে পাঠায়। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related posts

প্রজাতন্ত্র দিবসে মেমারি হাসপাতালে ফল বিতরণ

E Zero Point

পঞ্চাযেত ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যেঃ বর্ধমানে পঞ্চায়েত প্রধান ও তার স্বামীকে মারধোর

E Zero Point

কৃষি আইনের সমর্থনে মঙ্গলকোটে বিজেপির মিছিল

E Zero Point

মতামত দিন