31/08/2026 : 1:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই তরুণী

জিরো পয়েন্ট নিউজ – সৈয়দ আবু জাফর, পূর্ব বর্ধমান, ১৫ মে ২০২৪ :


কালনা থানার অন্তর্গত নন্দ গ্রাম এলাকায় একটি ইটভাটা সংলগ্ন ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই তরুণী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এদিন বুধবার দুপুরে। নিখোঁজ ওই দুই তরুণীর নাম প্রতিমা কুমারী মাঝি, ও অপরজন মালতি কুমারী মাঝি । দুজনেরই বাড়ি বিহার রাজ্যে। স্থানীয় এলাকায় একটি ইটভাটাতে কাজ করার জন্য আসেন এই তরুণীরা এবং তার পরিবারের লোকজনেরা। এদিন বুধবার দুপুরে তারা কাপড় কাচা এবং স্নান করার জন্য বেশ কয়েকজন নামেন, এরপরই দুজন ওই কিশোরী হঠাৎ হঠাৎই তলিয়ে যায়। এরপরই এদিন ঘটনাস্থলে হাজির হয় কালনা থানা পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা। এদিন বুধবার আনুমানিক দুপুর দুটো নাগাদ ম্যানেজমেন্ট এর ডুবুরিরা নিখোঁজ ওই দুই তরুনীর খোঁজে চলে নামে। এদিন দুপুর আড়াইটা পর্যন্ত নিখোঁজ তরুণীদের কোন খোঁজ মেলেনি।

Related posts

কেন্দ্র ও রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে মেমারিতে প্রতিবাদ সভা

E Zero Point

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত বিধায়িকা শম্পা ধারা

E Zero Point

মালদায় প্রতীকি কর্মবিরতিতে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা

E Zero Point

মতামত দিন